পোস্টগুলি

নামাজের সূরা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মাশরাফির কণ্ঠে ভারত–ম্যাচ নিয়ে দুশ্চিন্তা

ছবি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪   আপডেট:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭     ১ আফগানিস্তানের বিপক্ষে হেরে ভারতকে কীভাবে সামলাবে বাংলাদেশ। ছবি: এএফপি আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। রোহিত-ধোনি-ধাওয়ান-কুলদীপদের ভারতকে নিয়ে দুশ্চিন্তায় মাশরাফি। আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। ২৫৪ রান তাড়া করতে নেমে ১১৯ রানে গুটিয়ে গিয়ে ১৩৬ রানের হার সঙ্গী হয়েছে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া দলটির। আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তাই দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মনে। আফগানিস্তান-ম্যাচের ধাক্কা আজ সামলে ওঠা যাবে তো! কাল আবুধাবিতে খেলেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। আবুধাবি-দুবাইয়ের দূরত্ব ১২৩ কিলোমিটার। কাল রাতে ভয়াবহ হারের ধাক্কা শরীরে নিয়েই এই ১২৩ কিলোমিটার যাত্রা করতে  আরো

নিজের পরিবর্তনে ৮ অভ্যাস

ছবি
নতুন অভ্যাস তৈরি করা বেশ কঠিন কাজ। প্রতিদিন একই কাজ করতে করতে আমাদের অভ্যাস তৈরি হয়। হুট করেই নতুন অভ্যাস তৈরি করা কঠিন। ফোর্বস সাময়িকীতে এমনই ১০টি অভ্যাসের কথা প্রকাশিত হয়েছে, যা টুকরো অভ্যাস হিসেবে গড়ে তুলতে পারলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিকল্পনা করা শিখুন আমরা পরিকল্পনা ছাড়াই কাজ করতে অভ্যস্ত। পরিকল্পনা করা শিখতে হবে। কাগজে-কলমে লিখে পরিকল্পনা করা শিখতে হবে। ক্যারিয়ার বা জীবন নিয়ে পরিকল্পনা করুন। কাগজে লিখে পরিকল্পনা তৈরি করুন। শরীরের যত্ন নিন কাজের অজুহাতে আমরা শরীরের যত্ন নিই না। নিজের শরীরের যত্ন নিতে শিখুন। ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। হালকা যোগব্যায়াম প্রতিদিনের রুটিনের সঙ্গে যুক্ত করুন। নিজের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ও আবেগ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন। অন্যদের কথা শুনুন আমরা সাধারণত নিজেকে প্রকাশ করতেই বেশি আগ্রহ প্রকাশ করি। অন্যের আবেগ কিংবা কথা আমরা গুরুত্ব দিই না। প্রতিদিন অন্যদের কথা শোনার অভ্যাস করুন। অন্যরা কী বলছে আর কী বলছে না, তা গুরুত্ব দিয়ে শুনুন। কথা শুনে চিন্তা করুন। নতুন ধারণা গ্রহণে উৎসাহী হোন আম...

ক্যানসার চিকিৎসায় অল্পতেই অনেক সময় বেশি ফল হতে পারে

ছবি
টম মাগুআয়ার সব সময় ভাবতেন, তাঁর যদি ক্যানসার হয় কখনো, সবচেয়ে আগ্রাসী চিকিৎসাটাই করাবেন। ‘আপনি নিজেকে ধ্বংস করেন। তারপর ফিরে আসতে পারবেন,’ তিনি বললেন। এ বছরের গোড়ার দিকে টম মাগুআয়ারের মূত্রথলিতে যখন ক্যানসার ধরা পড়ল, তখন পরীক্ষার মুখে পড়ল তাঁর দৃষ্টিভঙ্গি। ক্যানসারটা মূত্রথলির দেয়াল অবধি থাবা বিস্তার করেছিল। প্রচলিত চিকিৎসায়, তিনি জানলেন, সাধারণত মূত্রথলি কেটে বাদ দেওয়া হয়। তাঁকে মূত্র জমা করার জন্য হয় স্থায়ীভাবে একটা ব্যাগ পরে থাকতে হবে, অথবা পাকস্থলী থেকে নতুন মূত্রথলি তৈরি করিয়ে নিতে এক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। দুটি সম্ভাবনাই ৬৩ বছর বয়সী এই হাইকিং-পাগল, স্কুবা ডাইভারের পিলে চমকে দিল। এরপর ফিলাডেলফিয়ার ফক্স চেইজ ক্যানসার সেন্টারের চিকিৎসকেরা একটা নতুন পদ্ধতির কথা জানালেন তাঁকে। এখনো ক্লিনিক্যাল ট্রায়াল স্তরে আছে। নির্দিষ্ট কিছু ক্যানসারের ক্ষেত্রে পদ্ধতিটা রোগীদের নিবিড় পরিচর্যায় থেকে মূত্রথলি রেখে দেওয়ার সুযোগ দেয়। কয়েক মাস আগে ট্রায়ালে অংশ নেওয়ার পর থেকে, ‘আমি হাওয়ায় উড়ছি,’ ওয়াশিংটন পোস্টকে বললেন তিনি। ‘আমার মনে হয় সব সময়েই যে সব ব্যাপারে আপনাকে চূড়ান্ত ব্যব...

নামাজের নিয়ম ও সূরা সমূহ

ছবি
নামাজের দোয়াসমূহ জায়নামাজের দোয়াঃ জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বেই এই দোয়া পড়তে হয় , বাংলা উচ্চারন-   ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজ্ হিয়া লিল্লাজি , ফাত্বরস্ সামা-ওয়া-তি   ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন। অর্থ-নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম , যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই । এরপর নামাজের নিয়াত ও তাক্ বীরে তাহঃরীমা নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়াত করা। মুখে উচ্চারণ করা জরুরী নয় , তবে মুস্তাহাব। সমস্ত নামাজেই , নাওয়াইঃতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তায়া ’ লা ( ২ রাকাত হলে) রাক্ ‘ য়াতাই ছালাতিল ( ৩ রাকাত হলে) ছালাছা রাক্ ‘ য়াতাই ছালাতিল ( ৪ রাকাত হলে) আর্ বায়   রাক্ ‘ য়াতাই ছালাতিল ( ওয়াক্তের নাম) ফাজ্ রি/ জ্জুহরি/আ ’ ছরি/মাগরিবি/ইশাই/জুমুয়া ’ তি ( কি নামাজ তার নাম) ফারদ্বুল্ল-হি/ওয়াজিবুল্ল-হি/সুন্নাতু রসূলিল্লাহি/নাফলি। ( সমস্ত নামাজেই) তায়া ’ লা মুতাওয়াজ্জিহান্ ইলা জিহাতিল্ কা ’ বাতিশ শারীফাতি আল্ল-হু আক্ বার। বাংলায় নিয়াত করতে চাইলে বলতে হবে , আমি আল্লা-হ্ ’ র উদ্দেশ্যে ক্কেব...