পোস্টগুলি

nasir gopalgong লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পেয়ারা নাকি আপেল?

ছবি
পেয়ারা ও আপেল দুটো ফলই পুষ্টিগুণে ভরপুর। আপেল বিদেশি ফল। আবার পেয়ারাকে অনেকে দেশীয় আপেল বলে। পুষ্টিগুণে ভরপুর ও স্বাস্থ্যের জন্য উপকারী আপেল ও পেয়ারা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ। পেয়ারা ● পেয়ারায় প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তাই ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করতে পারে। ● পেয়ারায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। ● বহুমূত্র রোগীদের জন্য পেয়ারা বিশেষ উপকারী। দৃষ্টিশক্তি ও ক্যানসার প্রতিরোধেও এটি প্রয়োজনীয়। ● পেয়ারা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তাই পেয়ারা মৌসুমে প্রতিদিন এই ফল খাওয়া উচিত। ● চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী একটি ফল পেয়ারা। ● পেয়ারায় রয়েছে ভিটামিন এ। তাই পেয়ারা খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। রাতকানা রোগ থেকে বাঁচায়। ● উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজে দেয়। ● বয়সের সঙ্গে জড়িত নানা রোগ চোখে ছানি, আর্থ্রাইটিস বা হাঁটুব্যথা প্রতিরোধে সহায়তা করে। আপেল ● শরীরে রোগ প্রতিরোধক বৃদ্ধি পায়...

একসঙ্গে নানা ওষুধ খাচ্ছেন?

ছবি
বয়স বাড়ছে আর শরীরে বাসা বাঁধছে নানা রোগ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য, তার সঙ্গে হয়তো আছে হৃদ্‌রোগ বা স্নায়ুর সমস্যা। কারও হয়তো আছে থাইরয়েডের সমস্যা, কেউ ডিপ্রেশনের ওষুধ খান। যেকোনো সময় কারও লাগতে পারে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ বা অ্যালার্জির ওষুধ। ওষুধের কৌটায় ওষুধের ছড়াছড়ি। কিন্তু এত ওষুধের ভিড়ে একটা আরেকটার সঙ্গে কোনো প্রতিক্রিয়া বা বিক্রিয়া করছে কি না, তা কখনো ভেবে দেখেছেন কি? চিকিৎসাবিজ্ঞান ও ঔষধবিজ্ঞানে ড্রাগ ইন্টারেকশন বা বিভিন্ন ওষুধ একসঙ্গে খাওয়ার ফলে সৃষ্ট প্রতিক্রিয়া সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একসঙ্গে বিভিন্ন ওষুধ খেলে একে অপরের কার্যকারিতা যেমন কমিয়ে দিতে পারে, তেমনি অতিরিক্ত বাড়িয়েও দিতে পারে। একই ঘটনা ঘটতে পারে নানা খাবারের কারণেও। দু-একটা উদাহরণ দেওয়া যাক। থাইরক্সিন বা থাইরয়েড হরমোনের সঙ্গে অ্যান্টাসিড বা আয়রন ট্যাবলেট খেলে এর শোষণ কমে যেতে পারে, ফলে কাঙ্ক্ষিত ফল না-ও পেতে পারেন। সে ক্ষেত্রে এ জাতীয় ওষুধ অন্তত দুই ঘণ্টা বিরতি দিয়ে খেতে হবে। আবার যক্ষ্মার চিকিৎসা চলাকালে কোনো নারী রোগীর জন্মবিরতিকরণ পিলের কার্যকারিতা কমে যেতে পারে। তখন পিল...

রশিবপুরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নাসির উদ্দীন বক্তা

রশিবপুরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নাসির উদ্দীন বক্তার বক্তব্যঃ                                                                     রেকর্ডঃ মোঃ ফাইজুর রহমান তাংঃ 02.03.2018 স্থানঃ রশিবপুরা দাখিল মাদ্রাসা আমাদের এই রশিবপুরা ব্লোগসাইটে  সকল বিষয়ের তথ্য আপলোড করে থাকে । অতএব, আমাদের সাথেই থাকুন ।